নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার সংসদে আন্দোলনকারী কৃষকদের ‘আন্দোলনজীবি’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরজীবিদের ছুঁড়ে ফেলতে হবে বলেও কড়া ভাষায় রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ জানালেন তিনি। কৃষি আইন নিয়ে যারা আজ রাজনীতি করছেন, তারাই একদিন এই আইনের সমর্থনে ছিলেন। এখন বিজেপি এই আইন কা়র্যকর করতে চাইছে বলে, তারা আজ উল্টো সুর ধরেছেন।
সোমবারের এই বক্তৃতায় তুলে ধরেছেন কোন নতুন ধারা কার্যকর করতে হলে প্রথমে তা সময়সাপেক্ষ ও একটু আধটু টানাপোড়েন চলতেই পারে। সার্বিকভাবে তা জারি রাখা ঠিক নয়। এতে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের কৃষিব্যবস্থায় রেকর্ড উৎপাদন, তারপরও সমস্যা রয়েছে। এই আইন নিয়ে কৃষকদের বোঝাতে হবে। মোদীর কথায়, “দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। পিছনে ঠেলে দেওয়া নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী সকলে মিলে এই সংস্কারকে এক বার কার্যকর হওয়ার সুযোগ দিন।” সোমবার ফের আশ্বস্ত করেন মোদী, ‘‘ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যে ভ্রম তৈরি করা হচ্ছে, সেটা ঠিক নয়। ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং থাকবে।’’ তার স্পষ্ট বার্তা ‘‘ফসল বিমা যোজনার সুবিধা আরও বাড়ানো হয়েছে। ছোট ছোট কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। পেনশন প্রকল্প চালু করা হয়েছে ছোট কৃষকদের জন্য। এ ছাড়া কিসান ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।’’ সংসদে মোদিজী বলেন এখনও এই আইন চালু হতে না দিলে আরোও সর্বনাশের দিকে এগোচ্ছে দেশ। এদিন মোদিজী কৃষক সম্মান নিধি প্রকল্প বিষয়ক সুবিধার বিষয় তুলে ধরেন। এই প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি গরীব কৃষকের উপকৃত হওয়ার কথা নিয়ে বক্তব্য রাখেন তিনি। পশ্চিমবঙ্গ প্রসঙ্গ তুলে আনেন এবং মমতাকে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। বাংলায় এই যোজনা নিয়ে রাজনীতি করার কারণেই বহু কৃষক এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

