নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার হাওড়ার ডুমুরজলায় তৃণমূলের জনসভা। তার ঠিক একদিন আগেই রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলায় তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় হুঁশিয়ারি দিলেন। হাওড়ার ডোমজুড়ের বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দোপাধ্যায়। তারপর থেকেই নাকি তৃণমূল সমর্থকদের হুমকি পেতে হচ্ছে। তৃণমূলের কারোও গায়ে হাত দিলে আগুণ জ্বলবে এদিন হাওড়ার ডুমুরজলায় দলীয় সভার প্রস্তুতি দেখতে এসে হুঁশিয়ারি দিয়ে এলেন তিনি। যদিও স্পষ্ট করেননি কে বা কারা তৃণমূলের সমর্থকদের হুমকি দিচ্ছেন। তবে নাম না করে রাজীবের দিকেই আঙুল তুলেছেন অরূপ ঘনিষ্ঠরা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

