নিউজটাইম ওয়েবডেস্ক : শ্বশুরের বিধানসভা এলাকায় রোড শো করতে গিয়ে বিরম্বনার মুখে পড়লেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। একদা মমতা ব্যানার্জির অতি প্রিয় কাননকে আজ কালো পতাকা দেখানো হল। মহিলারা দেখালেন জুতো-ঝাঁটাও। এমনকি পড়ে পোস্টারও। বিজেপির অভিযোগ এই সমস্ত কিছুর পেছনে আছে শাসক দল তৃণমূলই।
মহেশতলার সাংসহ দুলাল দাস রত্না চট্টোপাধ্যায়ের বাবা। আইনিমতে এখনো শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ হয় নি। সেই সূত্রে আজ নিজের শ্বশুরবাড়ির এলাকাতেই আজ শোভনকে দেখানো হল কালো পতাকা। রাস্তার ধারের ব্যানারে ‘ছি! শোভন-বৈশাখী, তোমাদের আগমনে মহেশতলাবাসী লজ্জিত, তোমাদের ধিক্কার’ লেখা হয়। শোভন-বৈশাখীর আগমনে আজ মহেশতলায় বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল দেকার মতো, যদিও তাকেও ছাপিয়ে যায় আজকের ঘটনা। যার খেদ ঝরে পড়ে শোভনের গলায়, ‘মহেশতলায় যাদের সামনে রেখে তৃণমূল কংগ্রেস গড়েছিলাম, তাদের হাতেই এখন কালো পতাকা!’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

