কবে ঠাকুরনগর আসছেন অমিত শাহ? জানালেন শান্তনু ঠাকুর

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ৩০ জানুয়ারি বঙ্গ সফরে এসে মতুয়াদের কাছে মোদি সরকারের সিএএ ও এনআরসি সম্পর্কে মোদি সরকারের অবস্থান কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু শেষ মুহুর্তে রাজধানী দিল্লীতে ইজরায়েলি দূতাবাসের সামনের বিস্ফোরণের ঘটনার কারনে বাতিল হয়ে যায়। এরপরই তৃণমূলের মমতা বালা ঠাকুর আক্রমণ শানান, এনআরসি নিয়ে মতুয়াদের কিছু বলার নেই অমিতের তাই তিনি বাতিল করছেন ঠাকুরনগরের সভা। বিজেপির তরফে জানানো সভামঞ্চ ভাঙা হচ্ছে না। যে কোনোদিন আসবেন অমিত শাহ।

ঠাকুর পরিবারের সদস্য ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবার অমিত শাহের আসার দিনক্ষণ সম্পর্কে বিভ্রান্তি দূর করলেন। শান্তনু জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন অমিত শাহ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube