কৃষক আন্দোলন নিয়ে ট্যুইট করে নেটিজেনদের রোষের মুখে পড়লেন লতা মঙ্গেশকর

নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষক আন্দোলন নিয়ে একের পর এক ট্যুইট বিতর্ক। ভারতের নিজস্ব সমস্যার সমাধান করতে বিদেশি শক্তিকে এগিয়ে আসতে হবে না। বিদেশি শক্তির অপপ্রচার রুখে দিয়ে গোটা ভারত যাতে ঐক্যবদ্ধ হয়, সে বিষয়ে আবেদন করেন লতা মঙ্গেশকার। এর পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় সুরসম্রাজ্ঞীকে।

দেশের মানুষের বক্তব্য কেন তিনি কেন্দ্রীয় সরকারের হয়ে কথা বলছেন। তার ট্যুইটের বিপক্ষে প্রশ্ন করা হয়। কিভাবে তিনি কিংবদন্তী সঙ্গীতশিল্পী মহম্মদ রফি, কিশোর কুমারকে পিছনে ফেলে ভারতরত্ন পেয়েছিলেন, তা বোঝা গেল বলে কটাক্ষ নেটিজেনদের। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বিদেশিদের ট্যুইট, একের পর এক তারকার প্রতিক্রিয়া স্যোশাল মিডিয়ায় ঝড় তোলে বিতর্কের। কিছুদিন আগেই সচিন তেণ্ডুলকরের ট্যুইট নিয়ে তরজা হয়েছিল। এবার সুরসম্রাজ্ঞীর ট্যুইট বিতর্ক ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube