নিউজটাইম ওয়েবডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধানসভা ভোটে প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করতেই প্রবল সাড়া পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। মমতা বনাম শুভেন্দুর লড়াই দেখা যাবে এমনটাও মনে করছিলেন অনেকেই। তবে শুভেন্দু এই ব্যাপারে কোনো কথা বলেন নি। তিনি বারবারই বলেছেন দলই শেষ সিদ্ধান্ত নেবে। তবে বিজেপি সূত্রে জানা যাচ্ছিল, শুভেন্দু নয় মমতার বিরুদ্ধে দাঁড়াতে পারেন ভাই দিব্যেন্দু।
তৃণমূল ছাড়ার দেড় মাস পর প্রাক্তন পরিবহন মন্ত্রীকে মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কাঁথিতে আজ ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এটা নাকি অধিকারীদের গড়। কীসের গড়? এটা মানুষের জেলা। মানুষের গড় এটা। আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, পারেনি।শুভেন্দুকে ফের একবার বিশ্বাসঘাতক তকমা দিয়ে অভিষেক বলেন, জেলার মানুষের বিশ্বাসভঙ্গ করেছে যারা, তাদের মানুষ ক্ষমা করবে না।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

