নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষি আইন নিয়ে প্রবল সমালোচনার মুখে বিজেপির সরকার। দিল্লীর সীমানায় এই মুহুর্তে আন্দোলনরত হাজার হাজার কৃষকের প্রতি সহানুভুতি দেখায় নি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা দিল্লী পুলিশ। অথচ আজ সাহাপুরে কৃষকদের সাথে সহভোজে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষকদের দুর্দশার জন্য দায়ী করলেন জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন বলেন, কৃষকদের সাথে অন্যায় করেছেন মমতা। শুধু জেদের কারনে, ইগোর কারনেই রাজ্যে চালু করেন নি কৃষক সম্মান নিধি। যার জন্য বাংলার কৃষকদের প্রত্যেকের ১৪ হাজার টাকা করে ক্ষতি হয়েছে। এখন ভোটের মুখে কৃষক সম্মান নিধি চালু করতে চাইছেন মমতা।
জেপি নাড্ডা এদিন আরো বলেন, বাংলায় যেখানে যাচ্ছি দেখছি পিসি ও ভাইপোর হাত জোর করা ছবির কাটআউট। মানুষ তাদের বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। পাশাপাশি জয় শ্রী রাম নিয়ে তৃণমূল সুপ্রিমোর রেগে যাওয়াকেও কটাক্ষ করলেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

