নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহষ্পতিবার সকালে কঙ্গনা রানাওয়াতের দুটি ট্যুইট সরিয়ে দেয় ট্যুইটার। বৃহস্পতিবার সকাল থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন কঙ্গনা। বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে কটূক্তি করেছেন। কৃষক আন্দোলন নিয়ে আমেরিকা যে ভারত সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, সে কথা জানিয়ে ব্যঙ্গ করেছেন বলিউডের উদারপন্থীদের। লিখেছেন, ‘তা হলে উদারবাদের জনক আমেরিকাও তোমাদের ছেড়ে পালাল’। এরপরই কঙ্গনার করা দু’টি ট্যুইট বিধিভঙ্গের অভিযোগে সরিয়ে দেয় ট্যুইটার। যদিও ওই দু’টি ট্যুইটে কঙ্গনা কী লিখেছিলেন, তা স্পষ্ট নয়। বারবার কঙ্গনার ট্যুইটারে বিধিভঙ্গ করায়, শুধু দেখা যাচ্ছে দুটি নোটিশ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

