নিউজটাইম ওয়েবডেস্ক : এবার দলবদলের জোয়ার টলিপাড়ায়। শনিবার সকালে তৃণমূল ভবনে একগুচ্ছ অভিনেতা অভিনেত্রি হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা। তৃণমূলে যোগ দিলেন রণিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য্য, দিশা রায় চৌধুরী, সৌপ্তিক চক্রবর্তী। এঁদের হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল সাংসদ দোলা রায়, পাশে ছিলেন অভিনেতা ও তৃণমূল সদস্য সোহম। এঁদের হাতে পতাকা তুলে দিয়ে দোলা রায় বলেন আমার আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরাও মানুষের মন জয় করবে।
শনিবার এই আনুষ্ঠানিক যোগদান পর্ব শেষ হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাহা সিরিয়াল খ্যাত অভিনেত্রী রণিতা দাস বলেন, আমরা কেউই আমাদের মূল পেশা থেকে সরে এসে এই পদক্ষেপ নিচ্ছিনা। আমরা অভিনয় যেমন করছি তেমন করব, এর সাথে সাথে দিদি যা দায়িত্ব দেবেন তা পালন করা চেষ্টা করব। আমরা দলের ভাবনা চিন্তা ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ ও মূলত যুবদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। একই প্রসঙ্গে শ্রীতমা জানান, আমরা গত ১০ বছর ধরে দিদির পাশেই আছি, আজ আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের সদস্য হলাম। দিদির সান্নিধ্য পেয়েছি। এবার কাজ করার ও শেখার সুযোগও পাবো। এদিন তৃণমূল পরিবারে তাঁদের সংযুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

