নিউজটাইম ওয়েবডেস্ক : পুলিশের অনুমতি ছাড়াই শিক্ষক সহ ১৩টি সংগঠনের যৌথ মঞ্চের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেকের করুণাময়ী। বিকাশ ভবন অভিযানে পুলিশ বাধা দিলেই দুই পক্ষের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ আন্দোলনকারীদের ৫০ জনকে গ্রেপ্তার করছে।
সরকারের বিরুদ্ধে বেশ দীর্ঘদিন ধরেই বেতন কাঠামো সহ একাধিক দাবিতে আন্দোলন করছে। হাইকোর্টেও চলছে মামলা। বুধবার হাইকোর্টে মামলার শুনানিতে কোনো নিষ্পত্তি না হওয়ার পরেই সংগঠনের শচারেক সদস্য জমায়েত করেন করুনাময়ীতে। পুলিশ তাতে বাধা দিলে তা অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তারপরেই ধুন্ধুমার কান্ড ঘটে করুণাময়ীতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

