নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। এবার তমলুকের তৃণমূলের সংসদ ভাই দিব্যেন্দুও কি দাদাকে অনুসরণ করবে। মঙ্গলবার ৮টি হাসপাতালের প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য দফতরের মনোনীত সরকারি প্রতিনিধির পদও ছেড়েছেন। তবে এখনও পর্যন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদের সদস্য দিব্যেন্দু। বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে জোড়ালো হচ্ছে জল্পনা। অধিকারী পরিবারের সদস্যদের শিশির অধিকারীর পুত্রদের মধ্যে কেবল তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে দিব্যেন্দুর । তবে মঙ্গলবার এহেন তার পদক্ষেপে দিব্যেন্দুকে নিয়ে ক্রমশই জোড়ালো হচ্ছে জল্পনা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

