দিল্লী হিংসায় গ্রেপ্তার ২০০, দায়ের হল ২২ এফ.আই.আর

নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল প্রজাতন্ত্র দিবসে দিল্লীতে কৃষকদের মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই হিংসার পরিপ্রেক্ষিতে আজ বুধবার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের হয়েছে ২২ টি এফ.আই.আর। দিল্লী পুলিশ সূত্রে জানানো হয়েছে, গতকালের ঘটনায় ৩০০ এর বেশি মানুষ আহত হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই দিল্লী আই.টি.ও এবং লাল কেল্লা চত্বরে। ট্রাক্টর উল্টে একজন মারা গিয়েছেন। দিল্লী পুলিশ জানিয়েছে, লাল কেল্লা, আই.টি.ও, নাঙ্গোলোই এবং অন্যান্য অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুস্কৃতিদের চিহ্নিতকরনের কাজ চলছে।

প্রজাতন্ত্র দিবসে মিছিলের শুরু থেকেই দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় কৃষকরা। একাধিক জায়গায় ভেঙে ফেলা হয় ব্যারিকেড। সেন্ট্রাল দিল্লির ITO-র সামনে কৃষক-পুলিস খণ্ডযুদ্ধ ঘিরে ধুন্ধুমার শুরু হয়। অভিযোগ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কাঁদানে গ্যাসের শেল

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube