নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার সকাল থেকে ভোটের লাইনে ভিড় জমিয়েছেন দিল্লির সাধারণ মানুষ। তবে এবার নতুন জীবনের শুরুতে নির্বাচন উৎসবে স্বপরিবারে সেই ভোটের লাইনে দাঁড়ালেন পাত্র পাত্রী সহ তাঁর পরিবারের সদস্যরাও। এদিন পূর্ব দিল্লির শকরপুরে বিয়ের অনুষ্ঠানের সাবেকি পোশাক পরেই লাইনে দাঁড়াতে দেখা গেল এক পরিবারকে। মাথায় পাগড়ি ও হাতে ভোটার কার্ড নিয়ে এদিন একজন নাগরিকের দায়িত্ব পালন করলেন ওই পাত্র।
শনিবার সকাল থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ। একটি ভোট দেওয়ার জন্য এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে এসে যুক্ত হয়েছেন তাঁরাও। এদিন সন্ধ্যা ৬টা অবধি চলবে ভোটগ্রহণ পর্ব। বিভিন্নস্তরের এবং বিভিন্ন পেশার মানুষ আসছেন ভোট দেওয়ার জন্যে। ইতিমধ্যেই কালিতারা মণ্ডল নামে ১১১ বছরের এক বৃদ্ধা ভোট দিয়েছেন। ১৯০৮ সালে অবিভক্ত ভারতে তাঁর জন্ম হয়। দু’বার দেশভাগ হওয়ায় দুবারই স্বপরিবারে উদ্বাস্তু হয়েছেন ভারতে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার মনে আছে নির্বাচনী অফিসাররা আমার আঙুলের ছাপ নেবে এবং ব্যালট পেপার ভাঁজ করে বাক্সতে ফেলতে হয়। আমি বড় মেশিন মানে ইভিএমেও ভোট দিয়েছি”। প্রসঙ্গত, ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে হেরে যায় বিজেপি। ক্ষমতায় আসে অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার কেজরিওয়ালকে গদি থেকে সরানোর লক্ষ্যে বিজেপি। ১.৪৭ কোটি মানুষের ভোটই নির্ধারন করবে এবার কুর্সি কার দখলে আসবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

