নিউজটাইম ওয়েবডেস্ক : বাইরে কোথাও ঘুরতে যাওয়া হোক বা কোন কাজের সুত্রে যাওয়া হোক, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই রেলের ওপর ভরসা সাধারন মানুষের। অনেকক্ষেত্রে খুব কম সময়ের ব্যবধানে ট্রেনের টিকিট কাটা হলে তা কনফার্ম হওয়ার চিন্তায় পড়েন যাত্রীরা। অনেকসময় টিকিট কনফার্ম না হলে অসুবিধার মধ্যে পড়েন মানুষজন।
তবে এইধরনের চিন্তা থেকে এবার যাত্রীদের মুক্ত করতে চলেছে মুম্বইয়ের এক স্টার্ট-আপ কোম্পানি । এই কোম্পানি সাধারণ মানুষের জন্য একটি নতুন অ্যাপ আনতে চলেছেন। এই অ্যাপের মাধ্যমে একেবারে শেষ মুহূর্তে কোন যাত্রী যদি তৎকালে টিকিট কাটেন এবং তা নিশ্চিত না হয়, সেক্ষেত্রে যাত্রীরা বিমানে করে যাতায়াত করতে পারবেন। মুম্বইয়ের ওই কোম্পানির তরফে জানানো হয়েছে তাদের তৈরি এই নতুন অ্যাপট্র নাম ‘রেলওফি’। তবে শুধুমাত্র এই একটিই সুবিধা নয়, সাধারণ যাত্রীদের জন্যও নানান সুবিধা আনতে চলেছে ওই অ্যাপ। এতে মাত্র ৫০-৫০০ টাকার মধ্যে অ্যাপ রেজিস্ট্রেশন করে যে কেউ তৎকালের টিকিট বুক করতে পারবেন। ওই অ্যাপের সহ প্রতিষ্ঠাতা ঋষভ সিংভি জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে যদি কোন যাত্রী টিকিট কাটেন এবং তা নির্দিষ্ট দিনের পূর্বে নিশ্চিত না হয় বা ওয়েটিং থাকে তা হলে ট্রেনের টিকিট বিমানের টিকিটে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ তখন ওই ট্রেনের টিকিটেই বিমানে করে যাতায়াত করতে পারবেন সেই ব্যক্তি। ঋষভ সিংভি আরও জানান, তাদের এই পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হবেন। কারন যাত্রীরা কম দামে তৎকালের টিকিট কাটবেন এবং তা ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত না হলেও তারা নিজেদের গন্তব্যে যেতে পারবেন বিমানে করে। এখনও পর্যন্ত এই অ্যাপ শুধুমাত্র মুম্বইয়ের যাত্রীদের পরিষেবা দিচ্ছে। তবে খুব শীঘ্রই তা অন্যান্য শহরের মানুষরাও ব্যবহার করতে পারবেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

