নিউজটাইম ওয়েবডেস্ক : ‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো …..’ এই স্লোগান ঘিরে প্রথম থেকেই বিতর্ক তুঙ্গে। সেই স্লোগান এবার বাংলাতেও। গতকাল তৃণমূলের মিছিলে ‘বঙ্গাল কে গদ্দারো কো, গোলি মারো...’ স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মঙ্গলবার টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত তৃণমূলের মিছিলে স্লোগান ওঠার ২৪ ঘন্টার মধ্যেই হুগলির চন্দননগরের তালডাংরা মোড় থেকে মানকুণ্ডু সার্কাস মাঠ পর্যন্ত রোড–শো চলাকালীন ফের একবার গুলি মারার স্লোগান ওঠে আজ। বিজেপির মিছিল থেকে আজ স্লোগান উঠল ‘তৃণমূলকে কে গদ্দারো কো, গোলি মারো...’ । এদিন বিজেপির মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং এর মতো হেভিওয়েট বিজেপি নেতারা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

