কৃষি আইন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না প্যানেল : সুপ্রিম কোর্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষি আইনগুলি খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের কাছে শুধু মতামতই জানাতে পারবেন প্যানেলের সদস্যরা। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের দেওয়া হয়নি। প্যানেল পুনর্গঠন মামলায় এমনটাই জানালেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস বোবদে।

আকালি দল সহ কৃষি আইনের বিরোধী একাধিক দল ইতিমধ্যেই অভিযোগ করেছে প্যানেলের একাধিক সদস্য মোদি সরকার ঘনিষ্ঠ। এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরায যদিও এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন বিচারপতি এস বোবদে। প্যানেলের সদস্যদের প্রত্যেককেই তিনি যোগ্য বলে মনে করেন একথাও জানিয়েছেন বিচারপতি। পাশাপাশি, প্যানেলের সদস্যরা মতামতই জানাতে পারবে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের দেওয়া হয়নি বলেও জানান বিচারপতি। প্যানেল পুনর্গঠনের আর্জি নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের মতামতও জানতে চেয়েছে শীর্ষ আদালত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube