ফের বর্ণবিদ্বেষের শিকার সিরাজ

নিউজটাইম ওয়েবডেস্ক : তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টেও বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হল ভারতীয় দলের নতুন স্পিডস্টার মহম্মদ সিরাজকে। অস্ট্রেলিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজও গ্যালারি থেকে বেশ কিছু সমর্থক সিরাজের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন। গ্যালারি থেকে সিরাজকে উদ্দ্যেশ্য’কীট-পতঙ্গ’ বলে আক্রমণ করা হয়। কুরুচিকর মন্তব্যের শিকার হন ওয়াশিংটন সুন্দরও।

হায়দ্রাবাদের এক অটোওয়ালার ছেলে ভারতীয় টেস্ট দলের হয়ে অভিষেক ঘ‌টান বক্সিং ডে টেস্টে। সি়ডনিতে নিজের টেস্টে এই তরুণ ফাস্ট বোলারকে বেশ কিছু মদ্যপ অস্ট্রেলিয় সমর্থক আপত্তিকর মন্তব্য করে। তাকে ব্রাউন ডগ ও বিগ মাঙ্কি নামে বারবার ডাকা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক কর্তা। তৃতীয় টেস্টেঅস্ট্রেলিয় সমর্থক আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছিল ভারত। তবে আজকের এই ঘ‌টনার পরিপ্রেক্ষিতে ভারতের তরফ থেকে এখনো কোনো নেওয়া হয় নি।

প্রসঙ্গত, অস্ট্রেলিয় সমর্থকদের এই আচরণ কিন্তু নতুন নয়। বার বারই দেখা গিয়েছে ছো‌ট দলগুলির সাথে এঁ‌টে উঠতে না পারলেই এহেন মন্তব্য উড়ে আসে গ্যালারি থেকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube