নিউজটাইম ওয়েবডেস্ক : আজ দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৭৪/৫। অভিষেকেই দুরন্ত বোলিং নটরাজনের। তরুন এই পেস বোলার আজ ২০ ওভার বল করে পেয়েছেন ২ উইকেট। আরেক অভিষেককারী বোলার ওয়াশিংটন সুন্দরও পেয়েছেন একটি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে দারুন লড়াই করেন লাবুসেন। তার শতরানেই ভরসা করে ২৭৪ রান তোলে ক্যাঙারু বাহিনী। ব্যর্থ দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কোস হ্যারিস।
চোট আঘাতে জর্জরিত ভারতীয় ড্রেসিং রুম যেন মিনি হাসপাতাল। পরিস্থিতি এমনই ছিল যে ১১ জনের দল নামানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল অধিনায়ক রাহানের। শেষমেষ সম্পূ্র্ণ অনভিজ্ঞ বোলিং নিয়েই মাঠে নামে ভারত। কিন্তু ভাঙাচোরা বোলিং লাইন আপ নিয়েই যেভাবে মাটি কামড়ে পড়ে থাকলেন রাহানে। তাতে অভিভূত দর্শক থেকে ক্রিকেটের বিশেষজ্ঞরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

