নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের চিরযুবা অনীল কাপুরের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি অন্তরঙ্গ পোস্ট করলেন কন্যা সোনম কে আহুজা। বাবা অনীলের ৬৪ তম জন্মদিনে সোনম লেখেন বাবার নরম স্বভাব ও মূল্যবোধের কথা। বাবাকে ধন্যবাদ জানান তাঁকে এই মূল্যবোধের সাথে বড় করে তোলার জন্য। এর সাথে একটি মনগ্রাহী ছবিও পোস্ট করেন এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী।
এর সাথে সাথে সোনম এও জানান, নববর্ষে তিনি আসতে চলেছেন দেশে । বর্তমানে তিনি আছেন বিদেশে তাঁর স্বামীর শিল্পপতি আনন্দ আহুজার সাথে। অন্যদিকে, বার্থ ডে বয় অনীল রয়েছেন চন্ডীগড়ে। এই মুহুর্তে তিনি জুগ জুগ জিও ছবির শ্যুটিং এ ব্যস্ত।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

