দেশে ফের কমল দৈনিক আক্রান্তের হার, স্বস্তির নিঃশ্বাস স্বাস্থ্যকর্মীদের

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের দেশে কমল করোনার দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ২২ প্রায় হাজার। এই সংখ্যা গত ৫ মাসে সবথেকে কম। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৯৯ লক্ষ ছাড়িয়েছে।

সোমবার দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার। এই সংখ্যা রবিবারের সংখ্যার থেকে ১.০৫ শতাংশ থেকে কম। সোমবার করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৩৩৬। রবিবার এই সংখ্যা ছিল ৩৯১।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন ২২,০৬৫ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,০৬,১৬৫। বর্তমানে চিকিৎসাধীন আছে ৩,৩৯,৮২০ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৯৪,২২,৬৩৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৪,৪৭৭ জন।

বর্তমানে দেশে সুস্থতার হার ৯৫.১২ শতাংশ। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১,৪৩,৭০৯ জন। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫৪। বর্তমানে দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৯,৯৩,৬৬৫ জনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube