কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মিলবে সরকারি সাহা‌য্য, জানাল ব্রিটেন সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই গোটা বিশ্বে সুখবর পৌঁছে গেছে, ব্রিটেনের ফাইজার ও বায়োএনটেকের তৈরি কোভিড ভ্যাকসিন ব্যবহারে অনুমতি মিলেছে। আগামী সপ্তাহ থেকেই টিকা করণের কাজ শুরু হবে ব্রিটেনে। ইতিমধ্যেই স্থানীয় সময়ে শুক্রবার ব্রিটেন প্রশাসনের তরফ থেকে জানানো হয় কোনো নাগরিক ‌যদি কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা দেখা গেলে তাদের সরকারের তরফ থেকে আর্থিক সাহা‌য্য করা হবে। ভ্যাকসিন ড্যামেজ পেমেন্ট স্কীম এর আওতায় সেই সমস্ত রোগীরা আর্থিক সাহা‌যা পাবেন। ইতিমধ্যেই ফাইজার ও বায়োএনটেকের তৈরি কোভিড টিকা ব্যবহারের অনুমোদন পেয়েছে।

এবিষয়ে একটি সরকারি ঘোষণায় বলা হয়, প্রশাসনের অনুমোদিত কোভিড টিকাকরণ শুরু হওয়ার আগেই, আমরা সমস্ত রকম সতর্কতা মূলক ব্যবস্থা করতে চাই। ‌যাতে কোনোভাবে কোনো রোগীর ওপর ‌যদি এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেয় তবে তার জন্য সমস্ত সাহা‌য্য ব্রিটিশ প্রশাসন করবে।

এছাড়া এই রিপোর্টে এও বলা হয়, এখনও প‌র্যন্ত এই টিকার ব্যবহারে কোনোরকম নেতিবাচক প্রভাব লক্ষ করা ‌যায়নি। এমনকি ‌যে সহস্রাধিক মানুষের ওপর এই টিকার ক্রমাগত ক্লিনিকাল ট্রায়াল চলছে সে ক্ষেত্রেও পাওয়া ‌যায়নি কোনো নেতিবাচক ফল। ভ্যাকসিনের কা‌র্যক্ষমতা ও এর ব্যবহার কতটা নিরাপদ সে বিষয়েও কোনো নেতিবাচক রিপোর্ট দেয়নি হেল্থ কেয়ার প্রোডাক্টস রেগুলোটরি বিশেষজ্ঞরা দেননি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube