নিউজটাইম ওয়েবডেস্ক : আসছে আট রকমের টিকা, এবং তা আসছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। সর্বদলীয় বৈঠকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগ দিয়েছিলেন সর্বদলীয় বৈঠকে।
এই বৈঠক মূলত অতিমারী পরিস্থিতির পর্যলোচনা এবং করোনা টিকা নিয়ে আলোচনার জন্যেই হয়। এই বৈঠকেই প্রধানমন্ত্রী জানান, দেশে প্রায় আট রকমের টিকার পরীক্ষা চলছে। এর মধ্যে তিন রকম টিকার ট্রায়াল বিভিন্ন পর্যায়ে আছে। তিনি এও বলেন বিশেষজ্ঞরা বলছেন কোভিড টিকা প্রস্তুত হতে আর বেশি দিন বাকি নেই। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের পর প্রধানমন্ত্রী জানান, টিকাকরণের অনুমতি পেলেই দ্রুত এই টিকাকরণের কাজ শুরু হবে ভারতে। প্রাথমিক পর্যায়ে টিকা পাবে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্ট লাইনাররা, তার সাথে সাথে পাবেন বৃদ্ধ বৃদ্ধারা। তারপরে বাকি মানুষ পাবেন। ভারতে যেহেতু সস্তায় টিকা তৈরির কাজ প্রথম থেকেই শুরু হয়েছে, এবং চেষ্টা চলছে যথা সম্ভব সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখে এই টিকা বানানোর, যাতে সমাজের সর্ব স্তরের মানুষ এই টিকা পান। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিজ্ঞানীরা এই টিকা তৈরির কাজ সম্পর্কে অত্যন্ত আশাবাদী; এমনকি গোটা পৃথিবীর নজর রয়েছে ভারতের ওপর। এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই কক্ষের রাজনৈতিক দলের নেতারা। এছাড়া প্রত্যেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের ৫ জন সাংসদ সহ প্রায় ১২ জন নেতা এই বৈঠকে বক্তব্য রাখবেন। তৃণমূলের তরফ থেকে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ, এনসিপির শরদ পাওয়ার, টিআরএসের নামা নাগেশ্বর রাও, এবং শিবসেনার বিনায়ক রাউত। এই বৈঠকে সরকারের তরফ থেকে থাকবেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, সাংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। করোনা অতিমারীর পর এই বৈঠকটি দ্বিতীয় সর্বদলীয় বৈঠক ছিল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

