ফের বাড়লো রান্নার গ্যসের মূল্য, প্রায় ৫০ টাকা বেড়ে এখন দাম প্রায় ৭০০ টাকা

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৪ ঘন্টার মধ্যে ভোল বদল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলির। সোমবারই এই কোম্পানিগুলির তরফ থেকে জানানো হয়েছিল ডিসেম্বর মাসে রান্নার গ্যাসের মূল্য অপরিবর্তিত থাকবে। এর ২৪ ঘন্টার মধ্যেই ভোল বদলালো তেলের কোম্পানিগুলি। গার্হস্থ্য এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির খবর দেওয়া হল মঙ্গলবার মধ্যরাতে। ‌যে পরিমাণ মূল্য বৃদ্ধি এই ক্ষেত্রে হয়েছে তা সাধারণ মানুষের বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি গ্রাহকরা এই বর্ধিত মূল্যে গ্যাস নিলে ঠিক কত টাকা ভর্তুকী মিলবে সে বিষয়েও রয়েছে ধোঁয়াশা।

করোনা অতিমারী দেশের অর্থনীতিতে বিরাট ধাক্কা দিয়েছে। অসংখ্য মানুষের উপার্জন বন্ধ হয়ে গেছে। এরপরও কেন্দ্রের নির্দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। এই অগ্নীমূল্যের বাজারে গোদের ওপর বিষফোঁড়ার মত এবার প্রায় ৫০ টাকা বাড়ল গার্হস্থ্য গ্যাসের দাম। এর আগে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ছিল ৬২০.৫০ টাকা। এখন সেই দাম বেড়ে হল ৬৭০.৫০ টাকা। এই বৃদ্ধিতে এবার চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। এই আর্থিক দূর্দশার সময়ে মূল্য বৃদ্ধি সামলে ওঠা বেশ দূস্কর। এমনকি ৫ কেজি ওজনের সিলিন্ডারের দামও বেড়েছে প্রায় ১৮ টাকা, এর ফলে এই সিলিন্ডারের দাম হয়েছে ২৪৮.৫০ টাকা।

নন ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির কথা পূর্বেই ঘোষণা করেছিল তেল কোম্পানিগুলি। ইতিমধ্যেই এই সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৫০ থেকে ৫৫ টাকা। এর নতুন দাম ১৩৫১.৫০ টাকা।

বর্তমানে দেশে গ্যাসের মূল্য নির্ধারণ করে হিন্দুস্থান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ায়, ইন্ডিয়ান অয়েলের মত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। এই শহরে শেষ রান্নার গ্যসের মূল্য বৃদ্ধই হয়েছিল চলতি বছরের অগাস্ট মাসে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube