নিউজটাইম ওয়েবডেস্ক : ফের কিশোরীর আত্মহত্যা শহরে। বেহালার পর্ণশ্রী এলাকায় এক কিশোরীকে তার মা বকা দেওয়ায় এই ঘটনা বলেই মনে করা হচ্ছে। তারই বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫ বছরের এই কিশোরীর মৃতদেহ। পড়াশোনা নিয়েই এই দ্বিমত বলে মনে করা হচ্ছে প্রাথমিক স্তরে।
১৫ বছর বয়েসি শ্রদ্ধা থাপা কলকাতায় এক ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্রী ছিল। তার মা পেশায় বিউটিশিয়ান, কর্মসূত্রে থাকেন আন্দামানে। শ্রদ্ধার বাবা শেফ তিনিও মাঝে মাঝে বাড়ি আসেন। প্রাথমিক স্তরে জানা যাচ্ছে সোমবার পড়াশোনা সম্পর্কিত কোনো বিষয়ে মতানৈক্য হয় তার মায়ের সাথে। এরপর তাঁরই ঘরে শ্রদ্ধা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর প্রতিবেশীরা খবর পেয়েই যান, এবং পুলিশও হাজির হয় ঘটনাস্থলে। এরপর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। খবর পাঠানো হয় শ্রদ্ধার মা বাবার কাছেও। শ্রদ্ধার আত্মহত্যার পেছোনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

