নিউজটাইম ওয়েবডেস্ক : জাঁকিয়ে শীত পড়ল বঙ্গে। কলকাতা থেকে জেলা— সর্বত্র গতকালের থেকেও পারদ নামল বেশ কিছুটা। উল্লেখযোগ্যভাবে অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে। খানিকটা শীত কমে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ, মঙ্গলবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালেই কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। এদিকে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। গতকাল তা ছিল ২৭.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পানাগড়ে তাপমাত্রা নেমেছিল ৮ ডিগ্রি সেলসিয়াসে। পূর্বাভাস অনুসারে সোমবার ভোরেই পারদ নামে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাই। সেই রেশ বজায় রয়েছে মঙ্গলবারও। শনিবার শহরের ন্যূনতম তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ভোরে তা নেমে হয় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা গিয়ে দাঁড়ায় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। আর, আজ মঙ্গলবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এভাবে চলতে থাকলে শহরের তাপমাত্রা খুব শীঘ্রই ১৪ ডিগ্রি বা তার কমে নামতে বাধ্য। এদিকে, আবহাওয়া দফতর আরবসাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের সতর্কতা দিয়েছে। বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বেড়েছে। হিমাচল প্রদেশের বিভিন্ন অংশ, জম্ম–কাশ্মীর ও লাদাখে তুষারপাতের সম্ভবনাও রয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

