দেশে একদিনে করোনায় আক্রান্ত ৪৬ হাজারের বেশি

নিউজটাইম ওয়েবডেস্ক : সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেশে করোনার সংক্রমণ ফের বেলাগাম হয়ে উঠেছে। উ‍ৎসবের মরশুম মিটে যাওয়ার পরেই মারণ ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ হাজার জন। মৃত্যুর সংখ্যা অবশ্য আগের দিনের তুলনায় সামান্য নেমেছে। কিছুটা স্বস্তি দিচ্ছে করোনাকে হারিয়ে সুস্থ হওয়া রুগীর সংখ্যা।

চলতি সপ্তাহের শুরুতেই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, দুর্গাপুজো, দিওয়ালি ও বিহার সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনী পর্ব মারণ ভাইরাসের সংক্রমণকে কতটা প্রভাবিত করতে পারছে, তা শিগগিরই বোঝা যাবে। স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা যে আশঙ্কা করেছিলেন, তা অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দেশে করোনার সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৩২ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৫০ হাজার ৫৯৮ জনে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে আরও ৫৬৪ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ১ লক্ষ ৩২ হাজার ৭২৬ জন।’

তবে উদ্বেগের মাঝে নতুন করে স্বস্তি দিচ্ছে নতুন করে সুস্থতার সংখ্যা। আগের দিন দেশে করোনায় নতুন করে আক্রান্তের তুলনায় করোনাকে হারিয়ে সুস্থ হওয়া রুগীর সংখ্যা কম ছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় ফের নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া রুগীর সংখ্যা বেড়েছে। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৪ লক্ষ ৭৮ হাজার ১২৪ জন। ফের সক্রিয় রুগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৭৪৭ জনে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube