নিউজটাইম ওয়েবডেস্ক : ফের করোনা আক্রান্ত হেভিওয়েট। এবার করোনা পজিটিভ ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। চলতি মাসের শুরুতে এই খবর জানায় তাঁর মুখপাত্র। তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই তিনি সম্পূর্ণ আইসোলেশনে আছেন। তাঁর মুখপাত্র এও জানান, ট্রাম্প জুনিয়র উপসর্গহীন। তবে তিনি কঠোর ভাবে চিকিৎসকদের নির্দেশিকা মেনে চলছেন। সমানে পরামর্শ নিচ্ছেন চিকিৎসকদের।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গিয়ে করোনা আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আক্রান্ত হন স্ত্রী মেলানিয়া ও এক পুত্র ব্যারন। এবার আক্রান্ত হলেন বড় পুত্র, এবারে তিনিও বাবার হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। আমেরিকায় ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৫০,০০০ মানুষের। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে শুক্রবার রাত পর্যন্ত মার্কিন মুলুকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬০ হাজার ২৮৩। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১,৯৫১ জনের। বর্তমানে এই দেশে মোট আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৭৪ হাজার ৭২৬ জন। গত ২৪ ঘন্টায় মার্কিন যুক্ত রাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ। ইতিমধ্যেই মোট আক্রান্তের মধ্যে ৭৩ লক্ষ ১৬ হাজার ৩২৩ জন সুস্থ হয়ে উঠেছেন আমেরিকায়। এখনও পর্যন্ত চিকিৎসাধীন আছেন ৪৬ লক্ষ ৯৮ হাজার ১২০ জন। এখনও পর্যন্ত এই দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ১৭ কোটি ৭১ লক্ষেরও বেশি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

