মৃত্যুর ২৩ বছর পরেও চর্চিত ডায়ানা, সাক্ষাৎকার নিতে অনৈতিক পথ অবলম্বন সাংবাদিকের

নিউজটাইম ওয়েবডেস্ক : পৃথিবীর সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম, রাজকুমারী ডায়না। মৃত্যুর ২৩ বছর পরও তাঁর জীবন ও মৃত্যু নিয়ে চর্চায় ভাঁটা পড়েনি। ব্রিটিশ রাজবংশের এই অসামান্য সুন্দরী রাজকুমারী তাঁর আন্তরিক ব্যবহার ও সাধারণ জীবন‌যাত্রার জন্য ছিলেন সাধারণ মানুষের পছন্দের। তাঁর আসল পদ ডাচেস অব ওয়েলস হলেও তাঁর জনপ্রিয়তার জন্যে ডায়ানাকে বলা হত –পিপলস প্রিন্সেস, বা জনগণের রাজকুমারী। এবার তাঁরই ১৯৯৫ সালের বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে উঠছে প্রশ্ন।

আজ থেকে ২৫ বছর আগে বিবিসির একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজকুমারি ডায়ানা। এই সাক্ষাৎকারেই সর্বসমক্ষে তাঁর ও রাজপুত্র চার্লসের টালমাটাল সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। জানান, তাঁর ও রাজপুত্র চার্লসের সম্পর্কে আছে তৃতীয় মানুষ, এমনকি এই সম্পর্কের বিশ্বাস ভঙ্গ করেছেন তিনি নিজেও, জানান এই কালজয়ী সুন্দরী। এই সাক্ষাৎকার দেখেন ২ কোটি ২৮ লক্ষ মানুষ। তবে এই সাক্ষাৎকারটি বিবিসি ঠিক কিভাবে পেয়েছিল সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

এই বিষয়ে তদন্ত হবে বলে জানায় বিবিসি। প্রয়াত রাজকুমারীর ভাই আর্ল স্পেনসারের আবেদনে সম্মতি দিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জন ডাইসন এই তদন্তে নেতৃত্ব দেবেন। ১৯৯৫ সালে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে রাজকুমারী ডায়ানার সাক্ষাৎকার নেন সাংবাদিক মার্টিন বশির। মার্টিন বশিরের কাজ করার পন্থা নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। স্পেনসার জানিয়েছেন তাঁর বোনকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্যে ভুয়ো নথীপত্র দেখিয়ে চাপ দিয়েছিলেন। এর আগেও এই সাক্ষাৎকার সম্পর্কে তদন্ত হয়, এবং তা ধামাচাপা দিতে গিয়ে বেশ বেগতিক হয় বিবিসির।

এই সাক্ষাৎকারের এক বছর পরেই চার্লস ও ডায়ানার বিবাহ বিচ্ছেদ হয়ে ‌যায়। তারও একবছর পর প্যারিসে একটি পথ দূর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানার। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয় ‌যেখানে বলা হয় মার্টিন ডায়ানার এই সাক্ষাৎকার পাওয়ার জন্য একাধিক অনৈতিক পথ অবলম্বন করেছিলেন। এরপরেই বিবৃতি প্রকাশ করে কাজে নেমে পড়েন বিচারপতি জন ডাইসন। স্পেনসারের তথ্য অনুসারে তাঁরই এক প্রাক্তন কর্মী এবং রাজবাড়ীর কর্মচারীদের অর্থের বিনিময়ে কাজে লাগিয়ে অনৈতিক ভাবে অন্দরের খবর নিতেন।

তদন্তে এই সমস্ত কর্মচারীদের ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখা হবে। স্বল্প পরিচিত সাংবাদিক মার্টিন বশির এই সাক্ষাৎকারের পরই গোটা বিশ্বে পরিচিত হয়। এই তদন্তে মূলত তাঁর ভুমিকাই খতিয়ে দেখা হবে। অভি‌যোগ ও তদন্তের ব্যপারে বশিরের কোনো মন্তব্য পাওয়া ‌যায়নি।     

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube