ভারতে করোনা টিকা বন্টন করবে কোভিন অ্যাপ

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে সাধারণ মানুষের কাছে সমান ভাবে করোনার টিকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কেন্দ্রীয় সরকারের তৈরি কোভিন অ্যাপ। টিকাকরণ প্রক্রিয়া, বন্টন, বিতরণ, সংরক্ষণ ও টিকাদানের সময়সূচি সমস্ত বিষয়ে তথ্য রাখবে এই অ্যাপ। এমনকি প্রথম পর্বে টিকাকরণের জন্য তালিকভুক্ত মানুষকে এই বিষয়ে অবগত করার কাজও করবে এই অ্যাপ।

এই অ্যাপের সাহা‌য্যে রিয়েল টাইম বেসিসে একেবারে তৃণমূল স্তরের মানুষের সম্পর্কে তথ্য থাকবে, এবং ক্রমাগত আপডেট হবে। এর সাহা‌য্য সরকারের কর্মী ও আধিকারিকরা সাধারণ মানুষকে তালিকাভুক্তির খবর ও টিকাকরণ সম্পর্কে সচেতন করতে পারবে। এরফলে সাধারণ মানুষ কবে, কখন এবং কোথায় এই টিকা পাবে তা বিস্তারিত ও নির্ভুল ভাবে জানাতে পারবে। এই অ্যাপটি তথ্য সংগ্রহের জন্য মূলত রাজ্য ও কেন্দ্রের তৈরি অ্যাপ ও আইসিএমআর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওপর নির্ভর করবে।  

মানুষ এই মোবাইল অ্যাপ ব্যবহার করে তাঁদের টিকাদানের সময়সূচী, এই টিকা তারা কোথায় পাবেন, এবং কারা তাদের এই টিকা দেবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। প্রত্যেক মানুষের টিকাদান পর্ব  সম্পূর্ণ হলে, এই অ্যাপের মাধ্যমে একটি সংশাপত্র পাওয়া ‌যাবে ‌যা ডিজি লকারের মাধ্যমে সংগ্রহ করা ‌যাবে।

এই অ্যাপের সাহা‌য্যে টিকা সংরক্ষণের কাজও ডিজিটাইজ করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ২৮,০০০ টি স্টোরেজ সেন্টারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সহ স্টোরেজের সব খুঁটিনাটি হিসাব রাখবে এই অ্যাপ। এমনকি সমস্ত স্টোরেজ সেন্টারে তাপমাত্রা টিকার জন্য অনুকুল কিনা তা প‌র্যবেক্ষণের জন্য লাগানো হচ্ছে টেম্পারেচার লগারও।

এই অ্যাপের সাহা‌য্যে স্টোরেজ সেন্টারে তাপমাত্রা প‌র্যবেক্ষণ করা হবে সরকারের তরফ থেকে। লোডশেডিং বা ভোল্টেজের ওঠানামার জন্যে ‌যাতে টিকার কোনো রকম ক্ষতি না হয় তা খেয়াল রাখতে হবে। ব্যবহারের আগে ‌যাতে টিকার ডোজগুলি কোনোভাবে ব্যবহারের অ‌যোগ্য না হয়ে ‌যায় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছে প্রশাসন। স্টোরেজ সেন্টার থেকে ‌যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল প‌র্যন্ত টিকার স্থানান্তর, এবং অন্য কোনো টিকাকরণের জায়গা প‌র্যন্ত পৌঁছনোর প্রক্রিয়ার ওপরও কড়া নজর থাকবে প্রশাসনের। এই নজরদারির ফলে দেশে টিকার পরিমাণ কমা বা বাড়া নজরে থাকবে প্রশাসনের ফলে টিকা শেষ হয়ে গেলেও তা ফের এসে ‌যাবে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube