নিউজটাইম ওয়েবডেস্ক : মালদার সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে নিহত পাঁচজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পরেই তৎপর হয় রাজ্য সরকার। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি জানান, এই বিষয়ে একটি জরুরী বৈঠক ইতিমধ্যেই হয়েছে।
প্রশাসনের তরফ থেকে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলার ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারও। আহতদের জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা। ইতিমধ্যেই, রাজ্যে বেআইনি অস্ত্র ও বোমা তৈরির ঘাঁটি হয়ে উঠেছে বাংলা বলে অভিযোগ করেছে বিরোধীপক্ষ। এমনকি এই একই সুরে একটি ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি তাঁর ট্যুইটে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ট্যুইটে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

