ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তীতে দেখে নিন ভারতীয় লৌহ মানবীর জীবনের অদেখা দিক

নিউজটাইম ওয়েবডেস্ক : ১৯১৭ সালের আজকের দিনেই কন্যাপ্রাপ্তি হয় এলাহাবাদবাসী কাশ্মীরি পন্ডিত পরিবারের সদস্য জওহরলাল নেহেরুর।ভবিষ্যতে পিতা-কন্যা দুইজনেই ভারতীয় রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ইন্দিরা প্রিয়দর্শীনী গান্ধী, ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। প্রথমপর্বে ১৯৬৬ থেকে ১৯৭৭ প‌র্যন্ত তিনি ভারতের প্ৰধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন এরপর ১৯৮০ থেকে ১৯৮৪ সালের অক্টোবর মাস প‌র্যন্ত তিনি দ্বিতীয় বার প্রধানমন্ত্রীত্ব করেন। এরপরেই তাঁকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। 

আজ তাঁর ১০৪তম জন্মজয়ন্তীতে দেখে নিন তাঁর বেশ কিছু অদেখা ছবি –

ইন্দিরা গান্ধী ও সাংবাদিক-রাজনৈতিক ফিরোজ গান্ধীর বিবাহ। এলাহাবাদে নেহেরু ভবনে পানীয় বিক্রেতা ছিলেন জাহাঙ্গীর গান্ধী। তাঁর পুত্র ফিরোজ গান্ধী। নেহেরু কন্যা ইন্দিরা ও ফিরোজ ছেলেবেলা থেকেই চিনতেন একে অপরকে। ধীরে ধীরে সেই পরিচিতিই পরিণত হয় প্রেমে। ১৯৪২ সালে এলাহাবাদে আনন্দ ভবনে বিয়ে করেন ইন্দিরা ও ফিরোজ। 

 

 

 

 

সেপ্টেম্বর ১৯৭৩। নতুন দিল্লি বিমানবন্দরে সপরিবারে ইন্দিরা। ইতালীর ভেনেটোর বাসীন্দা সোনিয়া মাইনো ল্যাঙ্গুয়েজ ক্লাসে আসেন কেমব্রিজে। সেখানে তার আলাপ হয় সোনিয়া পুত্র রাজীবের সাথে। রাজীব ও সোনিয়া ১৯৬৮ সালে একে অপরকে বিবাহ করেন। তাঁদের দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা। রাজীবের মৃত্যুর পর ১৯৯৮ সালে কংগ্রেসের দলিয় সভাপতি হিসেবে নির্বাচিত হন সোনিয়া।

 

 

 

 

১৯৫৫, পিতা জওহরলাল নেহেরুর সাথে হোলি উৎসবে। শিশু বয়েস থেকেই পিতা, পন্ডিত নেহেরুর সাথে অন্য ‌পিতা-কন্যার সম্পর্কের বিভেদ ছিল। শুরু থেকে কন্যাকে একজন চিন্তাশীল পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তুলেছেন। পন্ডিতজীর রাজনৈতিক জীবনের সাথে ‌যে তাঁর কন্যা ‌যুক্ত হবে তা ‌যেন প্রথম থেকেই জানতেন তিনি। আর সেই জন্যেই তৈরি করছিলেন ইন্দিরাকে।

 

 

 

 

 

 

 

ইন্দিরার সঙ্গে পন্ডিত নেহেরু ও পুত্র রাজীব।

 

 

 

 

 

 

 

 

ইন্দিরা গান্ধী ও জওহর লাল নেহেরু সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি।

 

 

 

 

 প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সাথে ইন্দিরা।

 

 

 

 

 

 

 

 

ওয়াশিংটনে রোনাল্ড রেগনের সাথে ইন্দিরা গান্ধী।

 

 

 

 

রানী এলিজাবেথের সাথে ইন্দিরা গান্ধী।

 

 

 

 

 

 

ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনের সাথে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৭৪ সালে।

 

 

 

 

 

 

 

 নতুন দিল্লিতে দলাই লামার সাথে ইন্দিরা গান্ধী।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube