লাদাখের শীতে জওয়ানদের থাকার জন্য বিশেষ আবাসনের ব্যবস্থা করল সেনা

নিউজটাইম ওয়েবডেস্ক : লাদাখের বেস ক্যাম্পে মারাত্মক শীতে সেনাবাহিনীর জওয়ানদের যাতে খুব অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় সেনা। এপ্রিল থেকে চিনের সঙ্গে যে সংঘাত চলছে, তা মেটার নাম নেই। সেই কারণে শীতে ফরওয়ার্ড বেসে হাজার হাজার সেনা থাকবেন। তাদের জন্যই এই ব্যবস্থা। 

অনেক জায়গায় তাপমাত্রা মাইনাস ৪০ হতে পারে। কিছু জায়গায় ৩০-৪০ ফিট অবধি বরফ পড়ে। সেই কারণে এবার বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ, জল, হিটারের। এছাড়াও জওয়ানদের স্বাস্থ্য ও ক্যাম্পে পরিচ্ছনতার ওপর নজর দেওয়া হয়েছে রিমডেলিংয়ের সময় বলে আর্মি সুত্রে জানা গিয়েছে।

কোনও আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত পরিকাঠামো জওয়ানদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরেক অফিসার। এর আগেই আমেরিকা থেকে বিশেষ ঠান্ডায় পরার পোশাক আমদানি করেছে ভারত। লেমোয়ার অন্তর্গত ১৫ হাজার সেট extended cold weather clothing system (ECWCS)-এর অর্ডার দিয়েছিল ভারত। এবার সেনাবাহিনী যাতে ভালো ভাবে থাকতে পারে, সেই ব্যবস্থাও করা হল। চিনের সঙ্গে আট দফা সামরিক স্তরে কথা হয়েছে। কিন্তু এখনও সমাধানসূত্র বেরোয়নি। চিন বলছে ভারত আগে সেনা সরাক যেটা মানতে রাজি নয় নয়াদিল্লি। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube