চিনের সঙ্গে পুরোনো সম্পর্ক না ও রাখতে পারেন ‘বন্ধু’ বাইডেন

নিউজটাইম ওয়েবডেস্ক : সরকারিভাবে এখনও দায়িত্বগ্রহণ করেননি। তবে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন মসনদ দখল করার পরই একাধিক প্রশ্ন উঠে আসছে জো বাইডেনের আগামী দিনের স্ট্র্যাটেজি নিয়ে। ভারত চিন সীমান্ত সমস্যার পর থেকে ডোনাল্ড ট্রাম্প করোনা ও ভারতের পাশে থেকে একের পর এক আক্রমণ করেছেন চিনকে। সেই সম্পর্ককে কী মেরামত করবেন বাইডেন?

চিনের সঙ্গে জো বাইডেনের সম্পর্ক বাক ইতিহাস যদি দেখা যায় তাহলে দেখব শি জিনপিংয়ের দেশে বাইডেন হলেন জনপ্রিয় নাম। এমনকী নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ডের বিরুদ্ধে গিয়ে চিনের পাশে থাকারই বার্তা দিয়েছিলেন নয়া প্রেসিডেন্ট। তবে গত চার বছরে চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে পথে এগিয়েছে সেই ফাটল মেরামত করার সম্ভাবনা কম এমনটাই মত পর্যবেক্ষক মহলের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube