নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের তরফে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। সেই অনুরোধ মেনে শিয়ালদহ ডিভিশনে ৪৫ শতাংশের মতো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। একইভাবে হাওড়া ডিভিশনে ২০৬ টি ট্রেন চলবে।
পূর্ব রেলর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে শিয়ালদহ ডিভিশনে মোট ৪১০ টি ট্রেন চলবে। করোনাভাইরাসের আগে সেই সংখ্যাটা ছিল ৯১৫ টি। করোনা পরিস্থিতিতে শিয়ালদহ উত্তর শাখায় ২৬৮ টি ট্রেন চলবে। তার মধ্যে আপ-ডাউন মিলিয়ে শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি লাইনে চলবে ২২ টি ট্রেন। শিয়ালদহ-নৈহাটির মধ্যে ২৪ টি ট্রেন চলাচল করবে। শিয়ালদহ-রানাঘাট-লালগোলা রুটে চলবে ১০ ট্রেন। তার মধ্যে দুটি মেমু হবে। শিয়ালদহ এবং শান্তিপুরের মধ্যে ১৪ টি ট্রেন, শিয়ালদহ এবং কল্যাণী সীমান্তের মধ্যে ১৪ টি ট্রেন, শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে ১৮ টি ট্রেন চলবে। শিয়ালদহ-রানাঘাটের মধ্যে চলবে ১৩ টি ট্রেন। শিয়ালদহ-রানাঘাট-গেদে লাইনে ট্রেনের সংখ্যা থাকবে ২৪। শিয়ালদহ এবং হাসনাবাদের মধ্যে চলবে ২৬ টি ট্রেন। শিয়ালদহ উত্তর শাখায় সবথেকে বেশি ট্রেন চলবে বনগাঁ লাইনে। সেখানে ৩৯ টি ট্রেন দেওয়া হয়েছে। এছাড়াও শিয়ালদহ-বারাসত-দত্তপুকুর লাইনে চলবে আটটি ট্রেন। রানাঘাট এবং বনগাঁর মধ্যে চলবে ১৭ টি ট্রেন। শিয়ালদহ-ডানকুনি-বারুইপাড়া লাইনে চলবে ৩২ টি ট্রেন। বনগাঁ-নৈহাটি-দমদম-মাঝেরহাট লাইনে চলবে বাকি সাতটি ট্রেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

