নিউজটাইম ওয়েবডেস্ক : আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গতকাল সকালেই সাংবাদিক অর্ণব গোস্বামীকে তুলে নিয়ে যায় মুম্বই পুলিশ। এরপর আলিবাগের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে বিচারক ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। অর্থাৎ আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তাঁকে জেলবন্দি অবস্থাতেই কাটাতে হবে। সেই সঙ্গে মুম্বই পুলিশের বিরুদ্ধে অর্ণব গোস্বামী যে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছিল, তাও খারিজ করে দেওয়া হয় এদিন।
মুম্বই পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়, অর্ণব একজন প্রভাবশালী ব্যক্তি। তাই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন, নাহলে তদন্ত প্রভাবিত করতে পারে। তারপরেই আদালতে তরফ থেকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয়, অর্ণব গোস্বামী হেনস্থার যে অভিযোগ তুলেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। তবে উনি উচ্চতর আদালতে জামিনের জন্য আবেদন করতে পারেন। প্রসঙ্গত, ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং কুমুদ নায়েককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ গতকাল রিপাবলিক টিভি চিফ এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। পুলিশসূত্রের খবর, ২০১৮ সালে অর্ণবের কারণে মৃত্যু হয়েছিল অন্বয় এবং কুমুদের। অভিযোগ, তাঁদের কমপক্ষে ৫ কোটি টাকা আত্মসাৎ করেছিল অর্ণব সহ আরও দুই ব্যাক্তি। এমনকী ছেলে এবং মা মৃত্যু আগে সুইসাইড নোটে অর্ণবের নামও উল্লেখ করে গিয়েছিল। এরপরেই অন্বয়ের মেয়ে আদন্যা নায়েক আলিবাগ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। যদিও বছরখানেক আগে এই কেসের ফাইল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তা রিওপেন করা হয়। মহারাষ্ট্রের স্বরাষ্টমন্ত্রী অনিল দেশমুখ জানান, কেসটি নিয়ে বেশ কিছু বিষয় সামনে এসেছে, সেই কারণেই আবার তদন্ত শুরু হয়েছে। তাই এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

