বৈঠকের দিনেও বিক্ষোভ-অবরোধ বৈদ্যবাটিতে! চাপে রেল-রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : মার্চ থেকে নভেম্বর প্রায় ৮ মাস ধরে বন্ধ হয়ে রয়েছেন আমজনতার জন্য লোকাল ট্রেনের দরজা। আর এই লোকাল ট্রেনই কার্যত দক্ষিনবঙ্গের ৪-৫টি জেলার লাইফলাইন। দ্র্যত যোগাযোগ থেকে স্বল্পমূল্যে যাতায়াতের জন্য যার জুড়ি মেলা ভার। লকডাউন পর্বে এমনিতেই বন্ধ ছিল সবকিছু। তাতেই ধাক্কা লেগেছে গৃহস্থের আয়ে। আনলক পর্বে আস্তে আস্তে সব কিছুই খুলে গিয়েছে, অথচ লোকাল ট্রেনের দরজা খোলেনি আমজনতার জন্য। এদিকে লোকাল ট্রেনে উঠতে না পারায় কয়েক লক্ষ মানুষ তাঁদের কর্মস্থলে যেতে পারছেন না। ফলে ঘরে ঘরে চূড়ান্ত অভাব-অনটন নেমে এসেছে। ভেঙে পড়তে শুরু করেছে আর্থিক পরিকাঠামো। এই রকম আবহে আজ বিকালে রেলের সঙ্গে রাজ্যের বৈঠক হতে চলেছে লোকাল ট্রেনের দরজা কতটা আমজনতার জন্য খুলে দেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নিতে। কিন্তু সেই বৈঠকের আগেই হুগলি জেলার বৈদ্যবাটিতে সকাল থেকেই অশান্তি ছড়ালো লোকাল ট্রেনে আমজনতাকে উঠতে না দেওয়ায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube