নিউজটাইম ওয়েবডেস্ক : ইউটিউব সেনসেশন ভুবন বাম রবিবার তার ইনস্টাগ্রাম স্টোরিজে ঘোষণা করেছেন যে তিনি কোভিড পজিটিভ।
তিনি জানান, কিছুক্ষণ ধরে অসুস্থ বোধ করার পর টেস্ট করেন ও তাতে ফলাফল এসেছে তিনি কোভিড -১৯ পজিটিভ।
এছাড়া ও তিনি জনগণকে যথাযথ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। এই ভাইরাসটিকে হালকাভাবে না নেওয়ার, নিজেকে স্যানিটাইজ করে রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি।
২৬ বছর বয়সী তার ইউটিউব চ্যানেল “বিবি কি ভাইনস” দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ভারতের প্রথম সারির ইউটিউবার। এ ছাড়াও তিনি গান করেন। “হির-রঞ্জা”, “সাফার” এবং “বাসে মেইন” তার কয়েকটি ট্র্যাক, যা সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নেয়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

