নিউজটাইম ওয়েবডেস্ক : রান্নার গ্যাস বুকিং-এ আগামী সপ্তাহ থেকেই বড়সড় বদল আসতে চলেছে। তা এখনই জেনে না নিলে পরের সপ্তাহ থেকে সমস্যা বাড়তে পারে আপনার রান্নার গ্যাস বুক করার ক্ষেত্রে। কী সেই বদল, জেনে নিন এখনই।
যদিও এই নিয়ম কেবলমাত্র ইন্ডেন গ্রাহকদের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। বাকিদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। কী সেই বদল। আগামী রবিবার অর্থাৎ ১ নভেম্বর থেকে ইন্ডেন গ্যাস ব্যবহারকারীরা পুরনো নম্বরটিতে ফোন করে আর বুকিং করতে পারবেন না। তার বদলে নতুন নম্বর ব্যবহার করে গ্যাস বুকিং করতে হবে। এছাড়া গ্যাস ডেলিভারির সময় ওটিপি দেখানোও বাধ্যতামূলক করা হচ্ছে বলেই জানা গিয়েছে। এতদিন বা এখন ইন্ডেন গ্যাস ব্যবহারকারীদের নতুন সিলিন্ডার বুকিং কিংবা অন্য যে কোনও সমস্যার জন্য ফোন করতে হয় ৯০৮৮৩২৪৩৬৫ নম্বরে। পশ্চিমবঙ্গ ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মাসের শুরু থেকে অর্থাৎ আগামী ১ নভেম্বর থেকে সিলিন্ডার বুকিংয়ের জন্য ব্যবহারকারীদের ফোন করতে হবে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে। তবে নম্বরটি শুধুমাত্র ইন্ডেন গ্যাস ব্যবহারকারীদের জন্য। শুধু ফোন নয় মেসেজের মাধ্যমেও গ্যাস বুক করতে পারবেন গ্রাহকরা। একইসঙ্গে গ্যাস বুকিং করার পর একটি ওটিপি আসবে ফোনে, সিলিন্ডার ডেলিভারির সময় সেই ওটিপি জানাতে হবে, তাহলেই সিলিন্ডার দেওয়া হবে। এতে বেআইনি অনেক কাজ রোধ করা যাবে বলেই মনে করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত প্রথম দিন ১৫ দুটি নম্বর থেকেই ফোন করে গ্যাস বুকিং করা যাবে। তারপর পুরনো নম্বর বন্ধ হয়ে যাবে। তবে এই নিয়ম কেবল ইন্ডেন গ্রাহকদের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

