দেশে গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে শুধুমাত্র ৬ টি রাজ্যে

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সোমবার বুলেটিনে জানানো হল, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৫,৭২২। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭৯ জনের। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যুর হারে শীর্ষে মহারাষ্ট্র থাকলেও তার পরের স্থানেই আছে বাংলা। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে  ১৫০ জনের, এবং পশ্চিমবঙ্গে এই সংখ্যা ৬৪ জন।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে শুধুমাত্র ৬ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে শীর্ষে আছে পশ্চিমবঙ্গ, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮০৬জন। এরপরেই আছে রাজধানী দিল্লি, এখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪০৮জন। এরপর তালিকায় আছে উত্তরাখন্ড (১৯০), নাগাল্যান্ড (৫৩), মণিপুর (১৯), আন্দামান (৫)।‌

সোমবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষের সীমা ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে আগেই। ‌যদিও সোমবার প‌র্যন্ত দেশে মোট সুস্থের সংখ্যা ৬৬ লক্ষেরও বেশি। এমনকি পরপর তিন দিন দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ লক্ষের থেকে বাড়েনি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনু‌যায়ী বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩ জন। এখনও প‌র্যন্ত দেশে কোভিডের কারণে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৬১০ জন। এরমধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭ লক্ষ ৭২ হাজার ৫৫ জন। ইতিমধ্যেই সেরে উঠেছেন ৬৬ লক্ষ ৬৩ হাজার ৬০৮ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফ থেকে জানানো হয়েছে গত ১৮ই অক্টোবর প‌র্যন্ত মোট কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ কোটি ৫০ লক্ষ ৮৩ হাজার ৯৭৬টি। এরমধ্যে শুধু রবিবারই পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৫৯ হাজার ৭৮৬টি। মোট মৃতের ৭০ শতাংশের কারণই কো-মর্বিডিটি বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ‌

মোট সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ঠিক পরেই। করোনা অতিমারিতে উল্লেখ‌যোগ্য ভাবে ক্ষতিগ্রস্ত মার্কিন ‌যুক্তরাষ্ট্র। এ প‌র্যন্ত আমেরিকায় মোট আক্রান্ত হয়েছে ৮১ লক্ষ ৫২ হাজার ৯৩ জন। মৃত্যু ২ লক্ষ ১৯ হাজার ৬৬৯ জন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube