দু’মাসের মধ্যে করোনা টিকা তৈরির সম্ভাবনা, বাজারে মিলবে মার্চে, আশা সেরাম কর্তার

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ডিসেম্বরের মধ্যেই করোনাভাইরাস টিকার ছয়-সাত কোটি ডোজ তৈরি হয়ে যাবে। আর আগামী বছর মার্চের মধ্যে করোনার টিকা পেতে পারে ভারত। এমনটাই আশাপ্রকাশ করলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) এগজিকিউটিভ ডিরেক্টর সুরেশ যাদব। 

আইসিসিআইডিডির সঙ্গে যৌথভাবে হিল ফাউন্ডেশনের টিকা সংক্রান্ত ই-সামিটে সেরামের এগজিকিউটিভ ডিরেক্টর জানান, ডিসেম্বরের মধ্যে ছয়-সাত কোটি ডোজ তৈরি হয়ে গেলেও অনুমোদনের পর তা বাজারে আসতে আসতে মার্চ হয়ে যাবে। তাঁর কথায়, ‘নিয়ন্ত্রক (সংস্থার) অনুমোদনের উপর নির্ভর করে আগামী বছর মার্চের মধ্যে কোভিড টিকা পেতে পারে ভারত। কারণ একাধিক উৎপাদক কাজ করছে।’

তিনি জানান, সবকিছু ঠিকঠাক চললে প্রতি বছর ৭০-৮০ কোটি করোনা টিকা তৈরি করতে পারবে সেরাম। তবে শুধু সেরাম নয়, সার্বিকভাবে ভারতে করোনা টিকার ছবিটা অত্যন্ত উজ্জ্বল বলেও জানান সেরামের এগজিকিউটিভ ডিরেক্টর। তাঁকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, ‘করোনা টিকা তৈরির ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত। কারণ দুটি সংস্থা ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে এবং একটি সংস্থার টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। একইসঙ্গে টিকা তৈরির ক্ষেত্রে যোগ দিচ্ছে আরও অনেক সংস্থা।’

কাদের প্রথমে করোনার টিকা প্রদান করা উচিত, সে বিষয়েও মুখ খোলেন সেরামের এগজিকিউটিভ ডিরেক্টর। তাঁর মতে, সবার আগে স্বাস্থ্যকর্মীদের টিকা প্রদান করতে হবে। তারপর কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তি ও মহিলাকে টিকা দেওয়া উচিত। তারপর আসবেন বাকিরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube