করোনায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের আরও দুই আধিকারিক, শোক প্রকাশ নগরপালের

নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারালেন কলকাতা পুলিশের আরও দুই আধিকারিক। এদিন সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কলকাতার সশস্ত্র পুলিশের পঞ্চম ব্যাটেলিয়ানের এএসআই সিদ্ধান্তশেখর দে–র। জানা গিয়েছে, তিনি প্রায় ২ সপ্তাহ ধরে ওই বেসরকারি হাসপাতালে করোনার সঙ্গে লড়াই করছিলেন। এদিন সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এএসআই সিদ্ধান্তশেখর দে।

এদিন তাঁর মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। নগরপাল এদিন তাঁর সহকর্মী করোনাযোদ্ধাকে এদিন কুর্নিশ জানয়ে তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। উল্লেখ্য, গত মাসে অনুজ শর্মাও করোনায় আক্রান্ত হন। আপাতত তিনি ভাইরাসকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর মৃত্যু হল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এক এসআইয়ের। আড়াই মাস ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত হোমবাহাদুর থাপা (‌৫৯)‌। শুক্রবার তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। তাই তাঁকে হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। রবিবার সকালে এসআই হোমবাহাদুর থাপার মৃত্যু হয়।

এ পর্যন্ত কলকাতা পুলিশের প্রায় ১৫ জন আধিকারিকের মৃত্যু হল করোনায়। লকডাউনের শুরু থেকে গত ৭ মাস করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের প্রায় ৩ হাজার কর্মী। সম্প্রতি করোনায় আক্রান্ত হন রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা (ডিরেক্টর সিকিউরিটিজ) বিবেক সহায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube