বাংলায় অপরিবর্তিত করোনার পরিস্থিতি! আসছে কেন্দ্রের প্রতিনিধিদল

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৪ ঘন্টার মধ্যে বড়সড় কোন পরিবর্তন ঘটেনি বাংলায়। কার্যত একই রকম রয়েছে করোনার পরিস্থিতি। মাথাব্যাথার কারণ হয়ে রয়েও গিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা। তবে রাজ্যের এই পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে কেন্দ্রের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। উৎসবের আবহেই তাঁদের আগমন ঘটছে বাংলায়। আবার উৎসবের মধ্যেই যে রাজ্যে করোনার সংক্রমণ দিনপ্রতি ৪ হাজারের বেশি হয়ে যেতে পারে সেই ইঙ্গিত মেলার পর থেকেই এবার কোমর বেঁধে নেমে পড়ছে রাজ্য স্বাস্থ্য দফতর। আগামী ৬ মাস করোনার সঙ্গে যুদ্ধ চালাতে হলে যা যা দরকার তার সবই হাতের নাগালে রাখছেন তাঁরা। যদিও রাজ্যের চিকিৎসকদের একটা বড় অংশই মনে করছেন এবারে উৎসব মিটলেই করোনার সুনামি বইবে রাজ্য জুড়ে যা ঠেকাবার মতো পরিকাঠামো বা সামর্থ্য কোনটাই রাজ্য সরকারের নেই।
 
শুক্র সন্ধ্যায় রাজ্য সরকার যে কোভিড তথ্য পেশ করেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭১জন, সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৯৪জন, মারা গিয়েছেন ৬১জন। রাজ্যে সক্রিয় কোভিড কেসের সংখ্যা ৩২ হাজার ৫০০টি। রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮। মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৭.৭৩ শতাংশ। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩১। গত ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড টেস্ট করিয়েছেন ৪৩ হাজার ২২৭জন। মোট টেস্টের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লক্ষ ৪ হাজার ৩২২। পজিটিভ কেসের হার দাঁড়িয়েছে ৮.০২ শতাংশ।
  এরই মধ্যে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ট্যুইট করে জানিয়েছে দেশের ৫টি রাজ্যে করোনাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তাঁরা বাংলা ছাড়াও কেরল, কর্ণাটক, রাজস্থান ও ছত্তিশগড় যাবেন করোনাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube