নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড মোকাবিলায় কোনও কাজেই আসছে না রেমডেসিভার, হাইড্রক্সিক্লোরোকুইন, লোপিনাভির ও ইন্টারফেরন-এর মতো ওষুধ। এমনই দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
অতিমারীতে মৃতের হার, রোগীদের ভেন্টিলেশনে থাকা এবং হাসপাতালে ভরতি থাকার মেয়াদ বিচার করে এই সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থা। ঘটনা হল, বর্তমানে ভারতে কোভিড মোকাবিলার চিকিৎসা ব্যবস্থায় হাইড্রক্সিক্লোরোকুইন এবং রেমডেসিভার ব্যবহারের অনুমোদন দিয়েছে প্রশাসন। সলিডারিটি ট্রায়াল রিপোর্ট অনুযায়ী, রেমডেসিভার ও ইন্টারফেরন ব্যবহারে হাসপাতালে ভরতি কোভিড রোগীদের উপরে প্রয়োগে বিশেষ ফল পাওয়া যায়নি। শুধু তাই নয়, করোনা সংক্রমণে মৃতদের ক্ষেত্রেও এই চার ওষুধ ফলদায়ী হয়নি। এককথায় কোভিড মৃত্যু রোধে ব্যর্থ হয়েছে ওষুধগুলি। জানা গিয়েছে, বর্তমানে গবেষণাপত্রটি সমালোচনার পর্যায়ে রয়েছে এবং তার পরে তা প্রকাশ করা হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

