সব রিপোর্ট সন্তোষজনক, ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : ভাল আছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর সব রিপোর্টই সন্তোষজনক। হাসপাতালের তরফে শনিবার সকালের বুলেটিনে জানানো হয়েছে, গত রাতে সৌমিত্রবাবু ভাল করে ঘুমিয়েছেন। সবাইকে যেমন চিনতে পারছেন তেমনই অন্যের ডাকে সাড়াও দিচ্ছেন তিনি। শুক্রবার নিজের পছন্দের গান শুনেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

গত বৃহস্পতিবার থেকেই সৌমিত্র চট্টোপাধ্যেয়র শারীরিক অবস্থার কিছুটা উন্নতি গতে শুরু করে। সেই অবস্থার আরও খানিকটা উন্নতি হয় শুক্রবার। এর মাঝেই অভিনেতার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত তাঁর জ্বর নেই। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। যদিও হাসপাতালে আইটিইউ-তেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

নতুন করে কোনও শারীরিক জটিলতা দেখা না দেওয়াই আশাব্যাঞ্জক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

করোনা আক্রান্ত হওয়ায় চলতি মাসের গোড়ায় হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এরপর তাঁর শারীরিক অবস্থান অবনতি হয়েছিল। দু’বার প্লাজমা থেরাপি করা গয় তাঁর। অক্সিজেনের মাত্রাগত তারতম্যের জেরে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্ট। শুক্রবার সৌমিত্রবাবুর শারীরিক পরীক্ষার পর হাসপাতাল জানিয়েছে, সব রিপোর্ট সন্তোষজনক ও হৃদযন্ত্র, কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে বর্ষীয়ান অভিনেতার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube