আজ খুলছে স্কুল, সিনেমা হল, বিনোদন পার্ক, জেনে নিন নিয়মাবলী

নিউজটাইম ওয়েবডেস্ক :

আনলক ৫-এর আওতায় বৃহস্পতিবার ১৫ অক্টোবর থেকে খুলে যাচ্ছে স্কুল, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, বিনোদন পার্ক ও সুইমিং পুল কন্টেনমেন্ট জোনের বাইরে। কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনে খুলবে এই সব প্রতিষ্ঠান। এক নজরে দেখে নিন কী কী আপনাকে খেয়াল রাখতে হবে।

>পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্র সহ অনেক রাজ্যে স্কুল খোলা হচ্ছে না। পঞ্জাব ও উত্তর প্রদেশের মতো কিছু রাজ্যে অবশ্য খুলছে স্কুল। উপস্থিতি নিয়ে কড়াকড়ি করা যাবে না, অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে আসতে হবে, প্রথম তিন সপ্তাহে পরীক্ষা নেওয়া যাবে না, ভার্চুয়াল ভাবে কেউ পড়া চালাতে চাইলে তাকে সেই সুযোগ দিতে হবে বলে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা আছে।

>৫০ শতাংশ আসন ভরে খুলতে পারে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স। যে সব আসন ভরা হচ্ছে না সেখানে মার্কিং করে রাখতে হবে না। একটি শো শেষ হলেই আরেকটি শুরু করা যাবে না। ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে হবে। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে ও অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা করতে হবে। সিনেমা হলের মধ্যে শুধু প্যাকেজড খাদ্য নিয়ে যাওয়া যাবে।

>বিনোদন পার্ক- পার্ক খোলা ও বন্ধ হওয়ার পর এবং সারা দিনের মধ্যেও যে সব জায়গা সবাই ধরে সেগুলিকে স্যানিটাইজ করতে হবে। ফেস মাস্ক ফেলার জন্য আলাদা বিন রাখতে হবে। সুইমিং পুল বন্ধ রাখতে হবে। ওয়াকার পার্ক ও ওয়াটার রাইড খোলা রাখা যাবে, তবে জল জীবানুমুক্ত করতে হবে নিয়মিত ক্লোরিন ছড়িয়ে ও দুষণমুক্ত করে। 

পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে পার্কের বাইরে ও ভিতরে যাতে ভিড় না জমে যায়। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে। সর্বোচ্চ কত সংখ্যক মানুষ আসতে পারেন, সেটা আঁচ করে আগের থেকে পার্ক প্রশাসনকে ব্যবস্থা করতে হবে। 

প্রত্যকে ট্রেনিং সেন্টারে কোভিড-১৯ টাস্ক ফোর্স রাখতে হবে ট্রেনার, কোচ ও কর্মীদের প্রশিক্ষণের জন্য। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube