ফিরল স্বস্তি, করোনা নেগেটিভ রিপোর্ট এল সৌমিত্রর

নিউজটাইম ওয়েবডেস্ক : সকলকে স্বস্তি দিয়ে দ্বিতীয়বার করোনা রিপোর্ট নেগেটিভ এল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ফলে অনেকটা আশঙ্কাই দূর হল। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় অনেকটাই স্থিতিশীল হয়েছেন সৌমিত্র। তবে কোভিডের চিন্তা কাটলেও এখনও চিকিৎসকেরা কড়া নজরদারিতে রেখেছেন অভিনেতাকে। জ্ঞান থাকলেও খুব একটা স্বাভাবিক শারীরিক অবস্থার তাঁর নেই বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

এদিন সন্ধ্যায় সৌমিত্র কন্যা পৌলমী বসু জানান, ‘আমার বাবা আজ আরও একটু ভালো আছেন, কালকের তুলনায় আজ ১% উন্নতি হয়েছে শারীরিক পরিস্থিতির। আজও আরও কিছু পরীক্ষা করা হয়েছে, আগামিকাল সেগুলির রিপোর্ট হাতে পাব হয়ত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ- আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য’।

হাসপাতালের তরফে জানানো হয়েছে দু’বার প্লাজমা থেরাপিতে ভালো সাড়া দিয়েছেন অভিনেতা। গত শনিবার ও রবিবার পরপর দু-দিন দাদাসাহেব ফালকে বিজয়ী এই অভিনেতার প্লাজমা থেরাপি দেওয়া হয়। বুধবার সকালে হাসাপতালের তরফে বলা হয়, ‘উনি স্থিতিশীল, রাতে ভালো ঘুমিয়েছে। শরীরে সোডিয়ামের পরিমাণ একটু বেশি রয়েছে। তা ছাড়া, শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ প্যারামিটার স্বাভাবিক রয়েছে।

গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত সৌমিত্র ভর্তি হন বেলেভিউ হাসপাতালে, শুরুর দিকে তাঁর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত শুক্রবার তা আচমকাই বিগড়ে যায়। এরপর আইটিইউতে স্থানান্তরিত করতে হয় অভিনেতাকে। এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত ১৬ জন চিকিত্সকের একটি টিম প্রতি মুহূর্তে সৌমিত্রর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সৌমিত্রের প্রোস্টেট ক্যানসার ফের মাথাচাড়া দিয়েছে,ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে। এই বিষয়টি ভাবাচ্ছে চিকিত্সকদের। মূত্রথলিতেও সংক্রমণ রয়েছে। এই বিষয়গুলি প্রতি মুহূর্তে মনিটর করছেন তাঁরা। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube