সপ্তমীতেই হানা দিতে পারে সাইক্লোন, পুজো জুড়ে বৃষ্টির ভ্রুকুটি

নিউজটাইম ওয়েবডেস্ক : সাগরে একের পর এক নিম্নচাপের জেরে অক্টোবরের মাঝেও পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমি বায়ু। যার ফলে পুজোয় বৃষ্টি নিয়ে আশঙ্কার মেঘ ক্রমশ গভীর হচ্ছে। তার মধ্যে পুজোয় এবার সাইক্লোর খাঁড়া। আবহাওয়াবিদদের একাংশ তেমনটাই বলছেন। আশঙ্কা সত্যি হলে ষষ্ঠী বা সপ্তমীতে হানা দিতে পারে ঘূর্ণিঝড়। 

আবহবিদরা জানাচ্ছেন, বর্তমানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থানরত একটি ঘূর্ণিঝড় ১৭ অক্টোবর নিম্নচাপ আকারে বঙ্গোপসাগরের ওপর প্রবেশ করবে। তার পর ফের শক্তি সঞ্চয় শুরু করবে ঝড়টি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রাথমিক ভাবে বঙ্গোপসাগরের ওপর বায়ুপ্রবাহের দিক নিরুপণ করে অনুমান, ঝড়টি অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। তবে তা ঘূর্ণিঝড়ের মর্যাদা পাবে কি না তা এখনো অজানা।

তবে ঝড়টি ঘূর্ণিঝড় হয়ে ওড়িশা উপকূলের কাছাকাছি চলে এলে পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়তে পারে। টানা বৃষ্টি না হলেও সেক্ষেত্রে আর্দ্রতার আধিক্যের জন্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। 

ওদিকে আবহবিদরা জানাচ্ছেন, পুজোর আগে মৌসুমি বায়ু ফিরে যাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। যার ফলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছেই। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube