কালীপুজোর আগেই চালু হতে পারে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা

নিউজটাইম ওয়েবডেস্ক : ইস্ট ওয়েস্ট মেট্রোর পর এবার সম্প্রসারিত হতে চলেছে নর্থ – সাউথ মেট্রোর পথ। সবকিছু ঠিক থাকলে কালীপুজোর আগে দক্ষিণেশ্বর পর্যন্ত ছুটবে মেট্রো। সেজন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র চাওয়া হয়েছে। এব্যাপারে নির্মাণকারী সংস্থা RVNL-কে আগেই অনুরোধ করেছিল রাজ্য সরকার।

মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা কমিশনার অফ রেলওয়ে সেফটিকে পরিদর্শনের আবেদন জানিয়েছি। আশা করি পরিদর্শনের পর ছাড়পত্র পেলে নভেম্বরের মাঝামাঝি ট্রেন চলাচল শুরু করা যাবে।’ অর্থাৎ কালীপুজোর আগেই চালু হতে পারে দক্ষিণেশ্বর স্টেশন। আর তেমনটা হলে মেট্রো চড়ে পুজো দেওয়া যাবে কালীঘাট ও দক্ষিণেশ্বরে।

তিনি জানিয়েছেন, কর্মীরা দিনে ১২ ঘণ্টা কাজ করছেন। ইতিমধ্যে বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশনের কাজ প্রায় শেষ। স্টেশন সাজানোর কাজ চলছে। ২টি স্টেশনই তৈরি করা হয়েছে মাটির ওপরে। রয়েছে লিফট ও এসকেলেটরের ব্যবস্থা। বিশেষ ভাবে সক্ষমদের জন্য রয়েছে ব্যবস্থা। 

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৪.২ কিলোমিটার দীর্ঘ পথে রেল লাইন পাতার কাজ শেষ হয়েছে গত মাসে। চলছে বিদ্যুৎ সংযোগের কাজ। আর কিছু ছোটখাটো কাজ বাকি আছে। 

দক্ষিণেশ্বর থেকে ট্রেন চলাচল শুরু হলে নিউ গড়িয়া পর্যন্ত ভাড়া হবে ৩০ টাকা। এই ২ স্টেশন চালু হলে হাওড়া ও হুগলির বিস্তীর্ণ শহরতলির নিত্যযাত্রীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বালি থেকে দক্ষিণশ্বরে এসে মেট্রো ধরতে পারবেন তাঁরা। বর্তমানে ডানলপে হয়ে নোয়াপাড়ায় গিয়ে মেট্রো ধরতে হয় তাঁদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube