নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার সকাল থেকে অন্ধকারে নিমজ্জীত বাণিজ্য নগরী মুম্বাই। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে স্তব্ধ হয়ে যায় মুম্বাইয়ের লোকাল ট্রেনও। বিদ্যুৎ না থাকার জেরে বন্ধ হয়ে যায় ট্রাফিক সিগনালও। সমস্যায় পড়ে লক্ষ লক্ষ মুম্বাইবাসী।
সোমবার সকালে মুম্বাই, থানে, নভী মুম্বাই ও সংলগ্ন আরও অনেক এলাকায় চলে যায় বিদ্যুৎ সংযোগ। ট্রেন থেমে যায় মাঝপথে। বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর ট্র্যাক ধরে হাঁটতে শুরু করেন যাত্রীরা। শক্তিমন্ত্রী নিীতিন রাউত এই বিষয়ে বলেন, এমএসই টিসিএল ৪০০ কেভি কালওয়া পডঘা জিআইএস সারকিট ১ এর মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এই কাজের জেরে অত্যধিক চাপ পড়ছে দ্বিতীয় সারকিটে, এর জেরেই হয়েছে এই বিদ্যুৎ বিভ্রাট। পরিস্থিতি স্বাভাবিক করতে আধঘন্টা বা তার থেকে কিছু বেশি সময় চাওয়া হয় প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ফিরেছে বিদ্যুৎ। বিদ্যুৎ বিভাগের দাবি শহরের মূল বিদ্যুৎ পরিষেবা প্রদায়ী সংস্থা টাটা ইনকামিং এর বিদ্যুৎ সরবরাহে অসফল। তাদের পাওয়ার গ্রিডে ফেইলইওরের কারণে এই বিপত্তি। মুম্বাইয়ের ওয়েস্টার্ন রেইলওয়ের শাখার কাজও একেবারে থেমে যায়, তার কারণ হিসেবে টাটার ফেইলইয়োরকেই বলেছে। সোমবার সকাল ১০টা ৪৫ নাগাদ মুম্বাইয়ে বিদ্যুৎ চলে যায়। সেন্ট্রাল ও ওয়েস্টার্ন লাইনেও বিদ্যুতের জেরে থেমে যায় ট্রেন। এরপরেই রেইলওয়ের তরফ থেকে ট্যুইট করে জানায় গ্রিড বিপর্যয়ের জন্যে মুম্বাই শহরতলীতে ট্রেন বন্ধ। এরমধ্যে রাস্তার সিগন্যাল বন্ধ হয়ে যায়, এর ফলে রাস্তায় যানবাহন চলাচলও ব্যহত হয়। বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা খুব দ্রুত ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

