নিউজটাইম ওয়েবডেস্ক : বাজারে চাহিদা ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি করতে নয়া পদক্ষেপ করল কেন্দ্র। সেজন্য উৎসবের মুখে সরকারি কর্মচারীদের অগ্রিম ভাতা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই প্রকল্পের আওতায় সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (গেজেটেড এবং নন-গেজেটেড) এককালীন ১০,০০০ টাকা দেওয়া হবে।
সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে অগ্রিম উৎসব ভাতার মতো যাবাতীয় উৎসব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর ধাক্কায় ধুঁকতে থাকা অর্থনীতিতে ক্রেতার চাহিদা বৃদ্ধির জন্য এবার অগ্রিম উৎসব ভাতা দেওয়া হচ্ছে। তবে সেই অগ্রিম অর্থ শুধু এবারই মিলবে। একনজরে সেই বিশেষ ভাতার গুরুত্বপূর্ণ বিষয় : ১) ১০,০০০ টাকা দেওয়া হবে। তাতে কোনও সুদ দিতে হবে না। সর্বাধিক ১০ কিস্তিতে তা পুনরুদ্ধারযোগ্য হবে। ২) প্রিপেড রুপে কার্ড হিসেবে সেই অর্থ দেওয়া হবে। তবে সেই কার্ডের মাধ্যমে এটিএম থেকে নগদ অর্থ তোলা যাবে না। ৩) আগামী বছর ৩১ মার্চের মধ্যে সেই অর্থ খরচের সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সীতারামন জানান, কোনও নির্দিষ্ট উৎসবের জন্য সেই ভাতা বেঁধে রাখা হচ্ছে না। তিনি বলেন, ‘২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সব উৎসবের ক্ষেত্রে সেই সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা।’ ৪) গেজেটেড এবং নন-গেজেটেড – সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেই অগ্রিম উৎসব ভাতা দেওয়া হবে। ৫) ব্যাঙ্কের চার্জও বহন করবে কেন্দ্র।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

